তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ দলে প্রায় চার বছর পর ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে তিনজন পেসার রাখা হয়েছে এবং ওপেনিংয়ে নামছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন একাদশে নেই।
বাংলাদেশ একাদশে রয়েছেন—মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশে খেলছেন—জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
এর আগে ২০১১ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।

