Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কারাগারে গুরুতর অসুস্থ অং সান সু চি, চিকিৎসার দাবি ছেলের

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫১ pm ০৬, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁর ছেলে কিম অ্যারিস। তিনি লন্ডনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সামরিক হেফাজতে থাকা মায়ের শারীরিক অবস্থা নিয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন।

এমনকি সু চি আদৌ জীবিত আছেন কিনা, সেটিও জানার কোনো নির্ভরযোগ্য উপায় নেই।অ্যারিস জানান, প্রায় এক মাস আগে ৮০ বছর বয়সী সু চি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আবেদন করেছিলেন। তবে জান্তা সরকার তার অনুরোধে সাড়া দিয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, “সঠিক মেডিকেল পরীক্ষা ছাড়া হৃদরোগের প্রকৃত অবস্থা জানা সম্ভব নয়। আমি খুবই চিন্তিত।”

নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চি হাড় ও দাঁতের সমস্যাতেও ভুগছেন বলে উল্লেখ করেন অ্যারিস। তাঁর দাবি, গত মার্চে একটি ভূমিকম্পে তিনি আহত হয়েছিলেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মিয়ানমারের সব রাজনৈতিক বন্দিকে মুক্তিরও দাবি জানান।

এ বিষয়ে সামরিক সমর্থিত সরকারের কোনো মুখপাত্র কিংবা তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। সে সময় সু চিকে আটক করে কারাগারে পাঠানো হয় এবং দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। অভ্যুত্থানের পর ওই বছরের মে মাসে আদালতে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল।

এদিকে চলতি বছরের ডিসেম্বরের শেষদিকে জান্তা সরকার ধাপে ধাপে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে সমালোচকদের দাবি, এই নির্বাচন মূলত সেনা সরকারের ক্ষমতা আঁকড়ে ধরার কৌশল মাত্র। কারণ সু চির দল ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো হয় নির্বাচনে অংশ নিতে পারছে না, নয়তো আগেই বর্জনের ঘোষণা দিয়েছে। কেবলমাত্র সামরিকপন্থী ও অনুমোদিত দলগুলোই এতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Tags: অং সান সু চি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার
  • ফরিদপুরে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও অর্থ দণ্ড
  • উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ নিহত ২
  • ভূঞাপুরে চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম