Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৫ pm ৩০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

চাইথোয়াইমং মারমা, স্টাফ প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন ৩৮ বীর রণজয়ী রাজস্থলী সাব জোনের পরিচালনায় রাজস্থলী উপজেলাধীন রাজস্থলীতে ৩০ জুন মঙ্গল বার শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’।

এ উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী ও চারা বিতরনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ ও অন্যান্য সেনাকর্মকর্তা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান,রবার্ট ত্রিপুরা, দুই নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিংমং মারমা, উদয় তঞ্চঙ্গ্যা, ক্যাসাচিং মারমা, নুরুলরআলম, হেডম্যান, ওয়ার্ড মেম্বার, কারবারী, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ গণমাধ্যমকর্মী।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে প্রথম ধাপে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

মেজর হাফিজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর প ক্ষে জানা যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে পাইকগাছা পৌরসভার ৫২.১৯ কোটি টাকার বাজেট ঘোষণা
  • গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা
  • বাসি খাবার বিক্রি করায় জরিমানা ও দোকানে সিল
  • বিএসএফের গুলিতে নিহত মজিবুরের পরিবারকে মাত্র ৮০০ টাকা দিল এনসিপি
  • বার কাউন্সিলে অ্যাডহক কমিটি গঠন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম