Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৮ pm ০৭, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত এক বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত ও রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় আরও সক্রিয় হয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে সশস্ত্র বাহিনীকে মাঠ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে সরকার। তাই ধাপে ধাপে সেনা সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কোন প্রক্রিয়ায় এবং কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়া সিলেট অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জ এলাকায় পরিবেশবান্ধবভাবে পাথর উত্তোলন নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের কমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটি নির্ধারণ করবে কোন এলাকায়, কীভাবে এবং কত গভীরতা থেকে পাথর উত্তোলন করা যাবে, পাশাপাশি পরিবেশ সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে—সব বিষয়েই তারা সিদ্ধান্ত নেবে।

Tags: আইনশৃঙ্খলাসশস্ত্রস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি সংকটে চাপ, বিমান খাতে সহায়তা দিচ্ছে ফ্রান্স
  • কালবৈশাখীর তাণ্ডবে আক্কেলপুর উপজেলার ৭৫ গ্রামে বিদ্যুৎহীন জনজীবন
  • যশোরে ২৬টি স্বর্ণের বারসহ তিনজন আটক
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হলেন ড. ইসরাফিল শাহীন
  • শাহজালালের মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ ছড়ালেন সিলেট কর্পোরেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম