Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা শিবির

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২১ pm ২৩, মে ২০২৬
in খেলাধুলা
A A
0

বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৯ দিন বাকি। এর মধ্যেই বড় দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা শিবির। আঙুলে চোট পাওয়ায় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ–এর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ঘটনাটি ঘটে অ্যাস্টন ভিলার একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের সময়। জানা গেছে, ডান হাতের অনামিকায় চোট পান এই আর্জেন্টাইন গোলরক্ষক। চোট নিয়েই তিনি ইউরোপা লিগ ফাইনালে মাঠে নামলেও এখন তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আর্জেন্টাইন গণমাধ্যম ‘ওলে’র তথ্য অনুযায়ী, পুরোপুরি সেরে উঠতে মার্টিনেজের কমপক্ষে ২০ দিন সময় লাগতে পারে। অন্যদিকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ১১ জুন এবং আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন।

আরেক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ফিটনেস পরিস্থিতি ভালো না হলে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্তও আসতে পারে।

এদিকে আর্জেন্টিনা কোচিং স্টাফ বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে চাইছে না বলে জানা গেছে। তাই প্রস্তুতি ম্যাচগুলোতে মার্টিনেজকে না খেলানোর পরিকল্পনা করা হয়েছে এবং বিকল্প গোলরক্ষক হিসেবে সান্তিয়াগো বেলত্রানকে বিবেচনা করা হচ্ছে।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে মার্টিনেজকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের উদ্বেগ।

Tags: আর্জেন্টিনা শিবিরমার্টিনেজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ইটভাটার ধোঁয়ায় ফসল ক্ষতিগ্রস্ত, ভাটা সরানোর দাবিতে মানববন্ধন
  • র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ থেকে বিদেশী মদসহ আটক ১
  • ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী
  • শিশু নির্যাতন ও ধর্ষণ বৃদ্ধি, উদ্বেগ প্রকাশ ইউনিসেফের
  • ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম