Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাটকীয়তার পরে জামিনে মুক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী

Saimum SajidbySaimum Sajid
১:৩৩ pm ০৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News
A A
0

রাতভর উত্তেজনা ও নানা নাটকীয়তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিনে মুক্ত হয়েছেন। রোববার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারিক হাকিম আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকা ও রায়ে তার জামিন মঞ্জুর করেন।

তার জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান।

তবে রাতে আদালত না বসায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশি পাহারায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করলে আন্দোলনকারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

একই সঙ্গে ঢাকাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। আন্দোলনকারীরা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তার গ্রেপ্তারকে হয়রানিমূলক বলে অভিযোগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন হবিগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শেষ পর্যন্ত আদালতের আদেশে জামিন পাওয়ার পর এলাকায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

Tags: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৈষম্যবিরোধী আন্দোলনেরহবিগঞ্জ জেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১
  • র‍্যাবের অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘আজিজ’ গ্রেফতার
  • রাজস্থলীতে মাদক পাচারের অভিযোগ, সক্রিয় সিন্ডিকেটের বিরুদ্ধে উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নীলফামারীতে মানববন্ধন
  • দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম