Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৭০% ভূমিকম্প ঝুঁকি, তাই বিকল্প রাজধানীর পথে জাপান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ৩০, জুলাই ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0
৭০% ভূমিকম্প ঝুঁকি, তাই বিকল্প রাজধানীর পথে জাপান

৭০% ভূমিকম্প ঝুঁকি, তাই বিকল্প রাজধানীর পথে জাপান

জাপানের রাজধানী টোকিওতে বড় কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ার আশঙ্কা থেকে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে প্রশাসন, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা যেন থেমে না যায়, সে লক্ষ্যেই ‘বিকল্প’ বা ‘দ্বিতীয় রাজধানী’ নির্ধারণের আইনি কাঠামো অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। তবে এই পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কও শুরু হয়েছে।

গত মাসে পার্লামেন্টে পাস হওয়া এই আইনের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে একটি নির্দিষ্ট অঞ্চল সাময়িকভাবে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করবে। সরকারি তথ্য অনুযায়ী, আগামী ৩০ বছরের মধ্যে টোকিও মহানগর এলাকায় ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। সমালোচকদের অভিযোগ, ক্ষমতাসীন জোটের শরিক জাপান ইনোভেশন পার্টির (ইশিন) প্রভাব থাকা ওসাকাকে সুবিধা দিতেই এই আইন আনা হয়েছে। অন্যদিকে সরকার বলছে, এটি পুরোপুরি দুর্যোগ মোকাবিলা ও রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখার জন্য নেওয়া একটি দীর্ঘমেয়াদি প্রস্তুতি।

জরুরি প্রস্তুতির পাশাপাশি বিকল্প অঞ্চলগুলোকে নতুন অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে। বর্তমানে জাপানের মোট অর্থনীতির প্রায় এক-পঞ্চমাংশ টোকিও থেকে আসে। দেশের অর্ধেকের বেশি তালিকাভুক্ত কোম্পানি এখানে অবস্থিত এবং মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ এই এক অঞ্চলেই বসবাস করে। এই এককেন্দ্রিকতা কমাতে বিকল্প রাজধানী এলাকায় সরকারি স্থাপনা, যোগাযোগ অবকাঠামো নির্মাণ, কর ছাড় ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাপানের দ্বিতীয় রাজধানী গঠনের পরিকল্পনা মূলত ওসাকাকেন্দ্রিক দল জাপান ইনোভেশন পার্টির দীর্ঘদিনের রাজনৈতিক এজেন্ডা। দলের প্রতিষ্ঠাতা ও ওসাকার সাবেক গভর্নর তোরু হাশিমোতো ২০১০ সালের দিকে প্রথম ওসাকাকে বিকল্প রাজধানী করার প্রস্তাব দেন।

গত বছর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে দীর্ঘদিনের শরিক কোমেইতোর জোট ভেঙে যাওয়ার পর ইশিনকে জোটে আনতে তাকাইচি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তার মধ্যে এ বিল পাস অন্যতম। সমালোচকদের আশঙ্কা, এর ফলে দেশের অন্যান্য অঞ্চলকে বঞ্চিত করে বিপুল অর্থ, কর ছাড় ও অবকাঠামোগত উন্নয়ন শুধু ওসাকা বা কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের দিকেই চলে যেতে পারে।

সরকার এখনো এ প্রকল্পের সম্ভাব্য খরচ বা অর্থনৈতিক সুবিধার কোনো স্পষ্ট হিসাব দিতে পারেনি। এর সঙ্গে ওসাকা শহরের প্রশাসনিক সংস্কার নিয়ে স্থানীয় রাজনৈতিক জটও জড়িয়ে আছে।

আইনে নির্দিষ্ট করে ওসাকা বা অন্য কোনো শহরের নাম উল্লেখ করা হয়নি। এটি শুধু আইনি কাঠামো তৈরি করেছে, যার অধীনে অঞ্চলগুলো আবেদন করতে পারবে। এমনকি একাধিক বিকল্প রাজধানী করার পথও খোলা রাখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

বিকল্প রাজধানী হতে হলে কোনো অঞ্চলকে টোকিওর সঙ্গে একই সময়ে দুর্যোগকবলিত হওয়ার ঝুঁকি থেকে তুলনামূলক মুক্ত হতে হবে। পাশাপাশি পর্যাপ্ত প্রশাসনিক সক্ষমতা, সরকারি অবকাঠামো, অর্থনৈতিক ভিত্তি ও জনসংখ্যা থাকতে হবে।

ইতোমধ্যে ফুকুওকা, হোক্কাইদো ও মিয়াগির মতো কয়েকটি প্রিফেকচার আগ্রহ প্রকাশ করেছে। অটোমোবাইল জায়ান্ট টয়োটার কেন্দ্রস্থল আইচির গভর্নর হিদেয়াকি ওমুরা বিল পাসের পরপরই ঘোষণা করেছেন, তিনি তার অঞ্চলকে দেশের প্রথম বিকল্প রাজধানী হিসেবে দেখতে চান।

বিকল্প রাজধানী বিল পাস করে তাকাইচি তার জোটসঙ্গী ইশিনকে সাময়িকভাবে শান্ত রাখতে পারলেও, উচ্চকক্ষে মাত্র দুই ভোটের ব্যবধানে বিলটি পাস হওয়া তার সরকারের জন্য বড় সতর্কবার্তা।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির মতো জরুরি বিষয়গুলোর সমাধান না করে এ ধরনের বিতর্কিত আইন বাস্তবায়নে মনোযোগ দেওয়ায় ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী তাকাইচির জনপ্রিয়তা কমছে। একই সঙ্গে খাদ্যপণ্যে বিক্রয় কর কমানোর যে নির্বাচনি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সরকারের রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণ নিয়ে নতুন করে সমালোচনা উঠছে।

Tags: japanজাপানে শক্তিশালী ভূমিকম্পদ্বিতীয় রাজধানীরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েই ক্ষমা চাইলেন ইতালির কোচ মানচিনি
  • সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী
  • আজ থেকে আমি আর কোনো কথা বলব না: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ব্রাজিল দলে আর নেই নেইমার, দানিলো ও ক্যাসেমিরো: আনচেলত্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম