Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাজিল দলে পরিবর্তনের আভাস দিলেন আনচেলত্তি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৮ pm ১৯, জুন ২০২৬
in খেলাধুলা
A A
0

ব্রাজিলের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ দেখছেন কোচ কার্লো আনচেলত্তি। শনিবার (১৯ জুন) হাইতির বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচকে সামনে রেখে দলীয় পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। ডেইলি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে দল নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। তার মতে, ব্রাজিল জার্সির চাপই খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

তিনি বলেন, প্রথমার্ধে দলের খেলা প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে একটি ম্যাচ দিয়েই সব কিছু মূল্যায়ন করা ঠিক নয়। যারা আগের ম্যাচে ভালো করতে পারেনি, তাদের তিনি আরও সুযোগ দিতে চান বলেও জানান।

আনচেলত্তি আরও জানান, দলীয় পারফরম্যান্স উন্নত করতে কিছু পরিবর্তন আনা হবে এবং খেলোয়াড়দের কাছ থেকে আরও ভালো ফুটবল প্রত্যাশা করছেন তিনি।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হাইতির বিপক্ষে শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। ইবানেজ ও ইগর থিয়াগোর পরিবর্তে দানিলো ও মাথিউস কুনহাকে সুযোগ দেওয়া হতে পারে। তবে ইনজুরির কারণে এই ম্যাচেও নেইমার জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল, যদিও তিনি ধীরে ধীরে ফিটনেস অনুশীলনে ফিরেছেন।

দলের কৌশলগত পরিচয় নিয়ে সমালোচনার জবাবে আনচেলত্তি বলেন, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াই দলের জন্য গুরুত্বপূর্ণ। তার লক্ষ্য হচ্ছে এমন একটি দল গঠন করা, যারা সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নিয়ে খেলতে সক্ষম।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপের এই ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে।

Tags: আনচেলত্তিপরিবর্তনবিশেষ নিউজব্রাজিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাকলায়েন–পরীমনি সম্পর্ক নিয়ে নায়িকার মন্তব্যে যা উঠে এসেছিল
  • এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • গেজেটের বাইরে বহু জাতিসত্তা, প্রশ্ন তুললেন বিষ্ণু হাজরা
  • গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম