ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্নতা টানা ৬৪তম দিনে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
সংস্থাটি বলছে, দেশটি বর্তমানে আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
জানুয়ারির শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার পর এই বিধিনিষেধ আরোপ করা হয় এবং পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান সংঘাতের পর এটি আরও কঠোর করা হয়।
দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সীমিত থাকায় দেশজুড়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও দৈনন্দিন অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
সুত্রঃ আলজাজিরা

