Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মায়ের বকাঝকার পর আত্মহত্যার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪২ pm ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লাকসাম পৌরসভার উত্তর লাকসাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং প্রবাসী সাহাব উদ্দিনের মেয়ে। তারা লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর লাকসামের চাচা-ভাতিজা বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার মা খালেদা আক্তার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, সোমবার (২০ এপ্রিল) রাতের কোনো এক সময় সিনথিয়া নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সকালে দীর্ঘ সময়েও ঘুম থেকে না উঠায় তার মা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিনথিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের রাতে তার মা তাকে বকাঝকা করেছিলেন। এরপর রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় সিনথিয়া।

এদিকে, সহপাঠীর মৃত্যুর খবর পেয়ে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতি বিবেচনায় নবম শ্রেণির ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার।

ঘটনাটি ঘিরে এলাকায় গভীর শোক বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Tags: আত্মহত্যাকিশোরি আত্মহত্যামানসিক চাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গম পাচারের অভিযোগে বিপাকে নুসরাত জাহান
  • ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু
  • ইবিতে ব্যানার ছেড়ার ঘটনায় দুঃখ প্রকাশ সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের
  • পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ-২০২৬বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • গৌরনদীতে বিএনপি নেতার ওপর হামলা ও অফিসে ভাঙচুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম