Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৫ pm ২০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

নিহত রাকিব (২৩) উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি স্থানীয় একটি ফ্যান কারখানায় কাজ করতেন।

পরিবারের অভিযোগ, রাত আনুমানিক ১২টার দিকে তিনজন যুবক একটি গাড়ি নিয়ে এসে রাকিবকে ডেকে নিয়ে যায়। তারা নিজেদের পরিচিত দাবি করে জানায়, নয়ন-পিয়াস গ্রুপের পিয়াসের সঙ্গে দেখা করাতে তাকে নেওয়া হচ্ছে। পরিবারের আপত্তি সত্ত্বেও তাকে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ভোরে গুয়াগাছিয়া ইউনিয়ন-এর বালুরচর এলাকায় নদীর পাড়ে রাকিবকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনার পেছনে ভিন্ন মতও রয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

Tags: অভিযোগমুন্সিগঞ্জযুবক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রেমিট্যান্সে ইতিবাচক ধারা
  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান
  • স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে জামালপুরে মানববন্ধন
  • বেরোবিতে নারী ক্রিকেটারকে ইভটিজিং ও লাঞ্ছনার অভিযোগ
  • ক্ষেতলালে টিআর-কাবিটায় অনিয়ম, ২৫% অর্থ পিআইও’র পকেটে অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম