Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৪ pm ০৮, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের বাসিন্দা এসআই তনয় কুমার এবং তার ভাই ও বাবার বিরুদ্ধে প্রতিবেশি কলেজ শিক্ষক বিধান চন্দ্র প্রামানিকের বাড়িঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামানিক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিকের সঙ্গে প্রতিবেশি মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।

এসআই তনয় কুমারের নির্দেশে তার বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী ও একই গ্রামের নুরুল ইসলাম সহ এলাকার চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের বসতবাড়ির পাকা ঘর ও টিনের চালা ভেঙ্গে দেন। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়। এ বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এই ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করেন।

তবে এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক বলেন, প্রায় ৫-৬ বছর পূর্বে প্রতিবেশি নীরেন্দ্রনাথ প্রামানিক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার পৈত্রিক সম্পতি জবর দখল করে পাকা গোয়াল ঘর নির্মান করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে একাধিক বার উভয় পক্ষ আমিন নিয়ে এসে জমি মাপযোগ করে সীমানা নির্ধারনের কথা বলা হয়। কিন্তু নীরেন্দ্রনাথ ও তার ছেলে প্রভাষক বিধান চন্দ্র সে বিষয়ে কোন কর্ণপাত না করে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

এ কারণে এলাকার লোকজনের সহায়তায় তিনি তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দকল মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২০২৬ বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মামদানি
  • সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন
  • সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা
  • নওগাঁর মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম