Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর মান্দায় চলাচলের পথে বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ৩০, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর মান্দায় একটি দীর্ঘদিনের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে জমি দখলের অভিযোগ উঠেছে । এতে ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াতসহ বেশ কয়েকটি পরিবার ভোগান্তিতে পড়েছে । এবং চলতি মৌসুমে মাঠের ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা । ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর মৌজার ৩ শতাংশ জমি কবলা মূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করছিলেন স্থানীয় বাসিন্দা মোঃ আরিফ উদ্দীন । ওই জমিটি দিয়ে গ্রামের সাধারণ মানুষ ও কৃষকরা বিল থেকে ধান নিয়ে যাতায়াত করতেন । গত ২৯ এপ্রিল সকালে প্রতিবেশী মোঃ সৈয়দ আলী ও তাঁর সহযোগীরা ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেন । এতে ঐ গ্রামের বেশ কয়েকটি পরিবার ভোগান্তিতে পড়েছে।

আরিফ উদ্দীন অভিযোগ করে বলেন, “জমিটি আমার কেনা সম্পত্তি হলেও আমরা জনস্বার্থে এটি রাস্তা হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছি । কিন্তু বিবাদীরা এখন জোরপূর্বক জমিটি দখল করতে রাস্তায় বেড়া দিয়েছে । বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে । এখন বিলের ধান ঘরে তোলা যাচ্ছে না।”অভিযুক্ত সৈয়দ আলী সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে এড়িয়ে যান ।

স্থানীয়রা জানান, রাস্তাটি বন্ধ হওয়ায় ওই এলাকার কৃষকদের ধান পরিবহনে বিকল্প কোনো পথ নেই । স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানছেন না । এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “রাস্তা বন্ধ ও জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।”ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত যাতায়াতের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন।

Tags: অভিযোগজমিনওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
  • ইরানে ফের হামলা হলে ভয়াবহ পরিণতি হবে: ট্রাম্পকে পুতিনের সতর্কবার্তা
  • নাগরপুরে পাগলা কুকুরের আক্রমণে ১৫ জন আহত
  • জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
  • বুদ্ধ পূর্ণিমায় দেশবাসীসহ বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম