Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সকল কর্মকর্তা অফিসে এলেন ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা দেরিতে

সৈয়দপুর উপজেলায় সরকারি নির্দেশনা পালনে গাফিলতি

Tanazzina TaniabyTanazzina Tania
১:৩৭ pm ০১, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসে উপস্থিতির ক্ষেত্রে সরকারি নির্দেশনা পালনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চরম গাফিলতি দেখা গেছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার সকল কর্মকর্তাই ন্যুনতম আধা ঘণ্টা থেকে ৩ ঘন্টা বিলম্বে কাজে যোগ দেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থানকালে এই চিত্রই পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা সকাল ৯ টার কিছু সময় পরে অফিস চত্বরে আসলেও অন্যান্য কর্মকর্তারা অনেক দেরিতে আসেন। এর মধ্যে উপজেলা প্রকৌশলী ৯ টা ১০ মিনিটে, হিসাব রক্ষণ কর্মকর্তা আসেন ৯ টা ১৫, খাদ্য কর্মকর্তা আসেন ৯ টা ২০, কৃষি অফিসার ৯ টা ২৫, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৯ টা ৩০, যুব উন্নয়ন কর্মকর্তা আসেন ৯ টা ৩৭, মহিলা বিষয়ক কর্মকর্তা ১০ টা ১০ মিনিটে।

এছাড়া বেলা ১২ টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল মোক্তাদির, নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আবু জাফর্, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা, তথ্যকেন্দ্র কর্মকর্তা কেউই অফিসে আসেননি।

সকাল ১০ টায় আইসিটি কর্মকর্তার অফিসে গেলে অফিস সহায়ক শরিফুল ইসলাম বলেন, স্যার ফিল্ডে কাজে আছেন। কখন আসবেন জানিনা। তার কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় ফিল্ড টেকনিসিয়ান অনিক কর্মকার তার মুঠোফোনে কল দেন। এতে আইসিটি কর্মকর্তা আফিজার রহমান বলেন আসতেছি। কিন্তু দীর্ঘ সময়েও না আসায় সংবাদ কর্মীরা তাকে আবার একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

পর বেলা ১১ টা ২৫ মিনিটে তিনি আসেন। বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন ব্যাংকে ছিলাম। মোবাইল কল রিসিভ করছেন না কেন? জিজ্ঞেস করলে জানান আন নোন নম্বর রিসিভ করিনা। ব্যাংকে কখন গেছেন? তিনি বলেন, সকাল ১০ টায়। অফিস টাইমে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন, সেটা আপনাদের জানাতে হবে কেন?

এর আগে সকাল ৯ টা ৩৭ মিনিটে অফিসে আসেন যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান। এসময় তাকে উপজেলা পরিষদের পাশেই থাকেন অথচ আধা ঘণ্টা দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এতটুকু বিলম্ব কোন বিষয় নয়। আর এব্যাপারে আপনাদের কৈফিয়ত দিতে হবে কেন?

একইভাবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুয়েল রানা সকাল সাড়ে ৯ টায় উপস্থিত হলেও ২ বছর বয়সী নিজ বাচ্চাকে (ছেলে) অফিসের টেবিলে বসিয়ে খেলা করছিলেন। অথচ পাশেই উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসে তার স্ত্রী শারমিন খানম কাজ করছিলেন। সংবাদ কর্মীদের সাথে কথা বলার সময় ছেলেকে একজন মহিলা অফিস স্টাফকে ডেকে তার কাছে দেন। এভাবে স্বামী স্ত্রী মিলে শিশুকে এনে অফিসের অধস্তনদের দিয়ে দেখভাল করান বলে অভিযোগ রয়েছে।

এদিকে অনেক অফিসে প্রধান কর্মকর্তারা না আসলেও অধস্তনরা যথাসময়েই এসেছেন। আবার অনেক অফিসে প্রধান কর্মকর্তা আসলেও সহকারী কর্মকর্তা ও কর্মচারীরা আসেননি। যেমন উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ উপস্থিত হলেও বেলা ১২ টা পর্যন্ত সহকারী কর্মকর্তা খাদ্য পরিদর্শক ফাহমিদা খানম ও নাজমুন নাহার চৌধুরী অনুপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট একটা সূত্রমতে অভিযোগ হলো, সৈয়দপুর উপজেলা প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা প্রায়ই দেরি করে অফিসে আসেন। ফিল্ডে থাকার অজুহাতে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পাট উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা। তারা সৈয়দপুরের বাইরে অবস্থান করেন এবং দেরিতে আসাসহ অফিস ফাঁকি দেন। ইতোপূর্বে কেউ কেউ ধরা পড়লেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া।

এই বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে আমরা সদা সক্রিয়। ঈদ পরবর্তী যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে জনসেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় বদ্ধপরিকর। এরপরও যারা সময়মত অফিসে আসেননি তাদের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত জানাবো। যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

Tags: উপজেলা নির্বাহী কর্মকর্তানীলফামারীর সৈয়দপুরসরকারি নির্দেশনা পালনে গাফিলতিসৈয়দপুর উপজেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
  • সিলেটে ‘বন্ধুর বউ নিয়ে কাড়াকাড়ি’, প্রকাশ্য দিবালোকে বন্ধুকে কুপিয়ে হত্যা
  • সিরাজগঞ্জে গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
  • সকল কর্মকর্তা অফিসে এলেন ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা দেরিতে
  • ইউসুফের ফাঁসির দাবিতে দৌলতপুরে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম