Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে দুই ভবনের ৬ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৬ pm ০২, জুন ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে পাশাপাশি দুটি ভবনের ছয়টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ জুন) দুপুরে মাইজদী শহরের ফকিরপুর এলাকার আলম মঞ্জিল ও পার্শ্ববর্তী আলামিন মঞ্জিলে এ ঘটনা ঘটে। আলম মঞ্জিলে চারটি এবং আলামিন মঞ্জিলে দুটি ফ্ল্যাটে একযোগে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাসিন্দারা বাইরে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ছয়টি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি, ওয়ারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজে কাঁধে ব্যাগ নিয়ে এক অজ্ঞাত যুবককে পালিয়ে যেতে দেখা গেলেও তাকে এখনো শনাক্ত করা যায়নি। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আলামিন মঞ্জিলের তৃতীয় তলার ফ্ল্যাটটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক মেস হওয়ায় ঈদের ছুটিতে তারা বাড়িতে থাকায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফ্ল্যাটের ভেতরে সব আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

আলম মঞ্জিলের নিচতলার ভাড়াটিয়া ব্যবসায়ী আব্দুল আউয়াল মানিক বলেন, “দাওয়াতে গিয়ে ফিরে এসে দেখি বাসায় সব তছনছ। আমার পরিবারিক ৭ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।”

ভবনটির মালিক মাহমুদ হোসেন বলেন, “একটি একক ব্যক্তির পক্ষে এভাবে একাধিক ফ্ল্যাটে চুরি করা সম্ভব নয়। এর পেছনে সংঘবদ্ধ চক্র থাকতে পারে।”

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্ধর্ষ চুরিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে নতুন প্রত্যাশার নাম তিমির বণিক
  • রাশিয়া যাওয়া ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ
  • নোয়াখালীতে দুই ভবনের ৬ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল
  • নরসিংদীর শিলমান্দীতে প্রতিবন্ধী শিশুর ওপর শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম