মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহে জুলাই শহিদ দিবস২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার।সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ,ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অন্যান্যদের মাঝে অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, জেলা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান,জেলা এনসিপির সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দীন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বেগ,বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার প্রমূখ।জুলাইয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহীদ মাহিন ও সাগরের পিতা,জুলাইযোদ্ধা আল- আমিন,রোকন ও শিক্ষার্থী শশি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাছুম।

