Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলিয়ারচরের আদিল মিয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৩ pm ০৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

লোকমান হোসাইন, কুলিয়ারচর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃতি সন্তান মো. আদিল মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদিল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দেরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মো. গোলাপ মিয়া ও মোছা. হালিমা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবার বড় তিনি।

শিক্ষাজীবনে তিনি ২০১১ সালে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পাস করেন। একই কলেজ থেকে তিনি বিবিএস (অনার্স) মার্কেটিং সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকার নিউ মডেল বিশ্ববিদ্যালয়ে এমবিএ (মাস্টার্স) মার্কেটিং বিষয়ে অধ্যয়নরত রয়েছেন।

তার রাজনৈতিক জীবনের সূচনা হয় কলেজ জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ্জুল্লাহ হিরার হাত ধরে ঢাকায় তার রাজনৈতিক পথচলা শুরু হয়। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

এছাড়াও তিনি ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জুলাই মাসের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে ‘রাজপথের যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হয়।

রাজনৈতিক অঙ্গনে তার ধারাবাহিক উপস্থিতি, সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা তাকে তরুণ নেতৃত্বের মধ্যে একটি সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

Tags: কিশোরগঞ্জকুলিয়ারছাত্রদলজাতীয়তাবাদী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও, কর্মকর্তা প্রত্যাহার
  • মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি
  • নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার
  • শ্রীমঙ্গলে দুই বিষহীন সাপ উদ্ধার, আতঙ্কে একটি হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম