Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৪ pm ১১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।

গত ২৭ মে ঈদুngল আজহার আগের দিন ভোরে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত ছিল না। দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় কক্ষে অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়।

এছাড়া প্রায় ৯০০ বর্গফুটের কক্ষে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত মানুষের উপস্থিতি ছিল। তদন্তে আরও উল্লেখ করা হয়, নবজাতকদের অবস্থার অবনতি হলেও কোনো কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়নি। ঘটনাস্থলে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং দায়িত্বরত সেবাকর্মীদের দায়িত্বে অবহেলার বিষয়টিও উঠে আসে।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

শোকজের জবাব পর্যালোচনা শেষে স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।

Tags: নবজাতকলাইসেন্সহাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৮২৬ কোটি টাকা বরাদ্দ
  • ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা
  • পরিচয় মিলেছে শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের
  • বিশ্বকাপের সোনার ট্রফির গল্প
  • বিশ্বকাপের আগে ভিন্নধর্মী প্রস্তুতিতে ইংল্যান্ড দল, ক্রিকেট খেলায় মেতে ওঠেন ফুটবলাররা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম