Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৭ pm ০৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিতে নির্ভুল তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চললেও তা আরও যাচাই-বাছাই করে শতভাগ নির্ভুল করতে হবে।

মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাস মেয়াদি মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ত্রাণ মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের সাম্প্রতিক বিপর্যয়ের খবর পেয়ে তারেক রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রকৃত পরিস্থিতি জানতেই প্রতিনিধি দল পাঠিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা জনগণের সরকার, জনগণের কাছে আমাদের জবাবদিহি রয়েছে। তাই সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”
সভায় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসীন বলেন, কৃষকদের শক্তিশালী করলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে তার ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি, যাতে প্রতিবছর হাওরাঞ্চলের মানুষ একই ধরনের সংকটে না পড়ে।
সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল এবং জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরলে উপস্থিত অনেকেই তথ্যের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তোলেন।

সভা শেষে মন্ত্রীরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপারের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা বিতরণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে, বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে: আসিফ মাহমুদ
  • নরসিংদীতে শাপলার স্মৃতিচারণ, দোয়া মাহফিল হেফাজতের
  • ফুয়েল কার্ডে অনিয়ম, সরিষাবাড়ীতে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ
  • ব্রাহ্মণপাড়ায় ৪০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, আড়াইশ পরিবারের চরম ভোগান্তি
  • উৎপাদন কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে লোডশেডিং হয়েছিল: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম