Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৯ pm ২৩, মে ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “রামিসা হত্যাকাণ্ড নিয়ে জনমত যেভাবে তৈরি হয়েছে, তার ভিত্তিতে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজনে আরও কঠোর আইন প্রণয়ন করা হবে।”

তিনি আরও বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সরকার কোনো ধরনের আপস করবে না। অপরাধ দমনে আইনের প্রয়োগ আরও কঠোর করা হবে।

এ সময় তিনি রাজধানীতে নীতিমালা ছাড়া গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়েও নজরদারি বাড়ানোর কথা জানান। তার মতে, এসব প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট সরকারি নীতিমালার আওতায় আনা প্রয়োজন।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে সমাজে অপরাধ কমিয়ে আনার পাশাপাশি বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

Tags: তথ্যমন্ত্রীমামলায়রামিসা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
  • লালমনিরহাটে ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সমিতি
  • রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম