Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৩ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (রু. দা.) আসাদুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও: নুর বক্ত, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. সাইফুর রহমান সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান, এএফএডি এর টেকনিক্যাল ফেসিলেটেটর ফাতেমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সঞ্জীব গাইন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সুধীজন অংশ নেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রামে বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জেলার সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে তাঁরা একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এবং পরিবেশ সংরক্ষণে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে সনদ ও স্মারক প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড় ধসে আশ্রয়হীন মানুষের পাশে ৪১ বিজিবি
  • ধলাই ভাঙনে কমলগঞ্জে ১৫ গ্রাম প্লাবিত
  • টানা বৃষ্টিতে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধস, খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আবারো কমলো সোনার দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম