Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গেছে

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৯ pm ১৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা সাটিয়াচড়া পাম্পের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা গভীর রাতে তাকে সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোজ রবিবার ১৯/০৪/২০২৬ তারিখে রাত ০১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাতে মির্জাপুরের পাকুল্যা সাটিয়াচড়া এলাকায় একটি পাম্পের সামনে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তির হাত এবং পা শক্ত করে রশি দিয়ে বাঁধা ছিল। তাকে দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে তাকে তুলে এনে এখানে ফেলে রেখে পালিয়েছে।

​ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় জমায় এবং পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম বা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো সহৃদয় ব্যক্তি ওই ব্যক্তিকে চিনে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tags: অপরাধটাঙ্গাইলের মির্জাপুরপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
  • সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার
  • উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুই শিক্ষক বহিষ্কার
  • কিংবদন্তি মহাকবি ও নাট্যকার শেকসপিয়র পাঠ বহুমাত্রিক
  • ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম