Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উপহারের ঝালমুড়ির গাড়িতে বদলে যেতে পারে লাল মিয়ার জীবন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ৩০, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
oplus_0

oplus_0

সুলতান মাহমুদ, দিনাজপুর :

দিনাজপুর ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের বাসিন্দা লাল মিয়া (৭০)। দীর্ঘ জীবনজুড়ে দিনমজুরের কাজ করে সংসার চালিয়েছেন তিনি। উপার্জনের সামান্য আয়ে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে কোনোমতে চললেও প্রায় ২০ বছর আগে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর অসুস্থ স্ত্রীকে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন এই প্রবীণ শ্রমিক।

বয়সের ভারে দিনমজুরের কাজ করা সম্ভব না হওয়ায় জীবিকার তাগিদে একসময় কাঁধে করে আইসক্রিম বিক্রি শুরু করেন লাল মিয়া। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামে ঘুরে আইসক্রিম বিক্রি করে যা আয় হতো, তা দিয়েই চলত দু’জনের সংসার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় কাঁধে আইসক্রিম বহন করাও আর সম্ভব হচ্ছিল না।

পরবর্তীতে একটি লোহার স্ট্যান্ড তৈরি করে ঝালমুড়ি বিক্রি শুরু করেন তিনি। কিন্তু অসুস্থতা ও বার্ধক্যের কারণে সেই স্ট্যান্ডও বহন করতে হিমশিম খেতে হচ্ছিল। ফলে অনেক সময় অনাহার-অর্ধাহারে দিন কাটাতে হয়েছে এই প্রবীণ শ্রমিককে। আত্মসম্মানের কারণে কারও কাছে সাহায্যের হাতও বাড়াননি তিনি।

লাল মিয়ার এই মানবিক পরিস্থিতি নজরে আসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের। পরে সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অর্থায়ন এবং সামাজিক সংগঠন আল-ফালাহ-এর সহযোগিতায় তার জন্য একটি ঝালমুড়ি বিক্রির ঠেলাগাড়ির ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন সমাজের অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করে। লাল মিয়ার বিষয়টি আমাদের নজরে এলে আমরা নিজেদের অর্থায়নে তার জন্য কিছু করার উদ্যোগ নিই। আশা করছি এই ঝালমুড়ির গাড়িটি তার জীবিকার নতুন পথ খুলে দেবে।

উপহার হিসেবে ঝালমুড়ির গাড়ি পেয়ে আবেগাপ্লুত লাল মিয়া বলেন, “নিজের সামর্থ্যে এমন একটি গাড়ি কেনা আমার পক্ষে সম্ভব ছিল না। যারা আমাকে এই গাড়িটি দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। এখন নিয়মিত ব্যবসা করে স্ত্রীকে নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করব।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ফুলবাড়ী পৌর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে লাল মিয়ার হাতে ঝালমুড়ির গাড়িটি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি এনামুল হক, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক তারেক মাহমুদ, যুবনেতা রিয়াজুল ইসলাম, আব্দুল খালেকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

Tags: জীবনঝালমুড়ি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেলের মজুত কমলেও দাম কমছে যুক্তরাষ্ট্রে
  • কুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি
  • টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২
  • নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে পাইকগাছা পৌরসভার ৫২.১৯ কোটি টাকার বাজেট ঘোষণা
  • গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম