Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হামে নিহত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫১ pm ১৫, মে ২০২৬
in Lead News, বাংলাদেশ
A A
0

দেশে হামের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। হাম ও এর উপসর্গ নিয়ে মৃত শিশুদের স্মরণে এবং স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শাহবাগে ‘বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে নাগরিক সমাজের প্রতিনিধিরা এই গায়েবানা জানাজার আয়োজন করেন। জানাজায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

জানাজা শেষে আয়োজকেরা স্বাস্থ্য খাতের চরম অনিয়ম ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন। গায়েবানা জানাজায় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লে-কার্ড দেখা যায়। প্লে-কার্ডগুলোতে লেখা ছিল:

‘স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে অবিলম্বে কার্যকর সংস্কার আনতে হবে’

‘স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে হবে’

‘হাম-আক্রান্ত সবার চিকিৎসা ফ্রি করতে হবে’

বক্তারা দেশের এই ক্রান্তিকালে হাম মোকাবিলায় সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ ১৫ মে সকাল ৮টা পর্যন্ত মাত্র দুই মাসে দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী জরুরি টিকাদান (ক্র্যাশ প্রোগ্রাম) চালু করা এবং আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর ওপর তাগিদ দিচ্ছেন।

Tags: বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাস্বাস্থ্য বিশেষজ্ঞহামের প্রাদুর্ভাব মহামারি আকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান
  • স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি
  • যুক্তরাষ্ট্রের প্রতি ‘কোনো বিশ্বাস নেই’, সিরিয়াস হলেই আলোচনায় বসবে তেহরান: আরাঘচি
  • আখাউড়ায় সিএনজি দূর্ঘটনায় কিশোর নিহত
  • নীলফামারীতে পেট্রোল ঢেলে গৃহবধূকে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম