Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩১ pm ০৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
A family's life was transformed by the humanitarian efforts of the Kaptai Blood Bank.

A family's life was transformed by the humanitarian efforts of the Kaptai Blood Bank.

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি):
​”দিন আনি দিন খাই, বৃষ্টি নামলে সারা রাত জেগে বসে থাকি, মাটির মেঝেতে পানি জমে বিছানা ভিজে যায়। খুুঁটি নড়বড়ে, যেকোনো সময় ভেঙে পড়ার ভয়ে সন্তানদের বুকে জড়িয়ে ধরি।”—রাঙ্গামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলী এলাকার চন্দ্রলাল তনচংগ্যা ও ফুলবী তনচংগ্যা দম্পতির কণ্ঠে ছিল বেঁচে থাকার সেই দীর্ঘশ্বাস।

দুই সন্তান নিয়ে ভাঙাচোরা আর পচন ধরা খুঁটির ঘরে বর্ষার রাতগুলো ছিল তাদের জন্য এক বিভীষিকাময় অভিজ্ঞতার নাম।তবে সেই দুশ্চিন্তার রাত ফুরিয়েছে মানবিকতার ছোঁয়ায় আজ তারা পেলেন মাথা গোঁজার একটি মজবুত নতুন ঠিকানা। এই পরিবারের জীবনে আলোর দিশারী হয়ে এসেছেন জাতীয় সাইক্লিস্ট ও ক্রীড়া ব্যক্তিত্ব রাকিবুল ইসলাম।

গত চার বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সাইক্লিং প্রশিক্ষণের সুবাদে পাহাড় ও স্থানীয় মানুষের সাথে গড়ে উঠেছে এক গভীর আত্মিক সম্পর্ক। রাকিবুল ইসলাম জানান, “পাহাড়ের মানুষ আমাকে যে ভালোবাসা ও স্নেহ দিয়েছে, তার প্রতিদানস্বরূপ এটি আমার পক্ষ থেকে একটি সামান্য উপহার।” তার ব্যক্তিগত উদ্যোগ এবং দেশ-বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ঘর। উল্লেখ্য, রাকিবুল ইসলাম এর আগেও খাগড়াছড়িতে আরও তিনটি অসহায় পরিবারকে গৃহনির্মাণে সহায়তা করেছেন।

এই মহতী উদ্যোগকে সফল করতে মাঠ পর্যায়ে কাজ করেছেন কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তনচংগ্যা। তার নিরলস প্রচেষ্টায় এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরিবারটি আজ নিরাপদ আশ্রয় পেল।ঘরটি হস্তান্তরের সময় আবেগাপ্লুত বীর কুমার তনচংগ্যা বলেন, “সমাজের মানুষের বিপদে মানুষই যদি পাশে না দাঁড়ায়, তবে পৃথিবীটা অনেক বেশি রূঢ় হয়ে যেত। আজ এই পরিবারটিকে নিরাপদ আশ্রয়ে দেখে যে শান্তি পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

নতুন ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশীষ কুমার তনচংগ্যা ও শ্যামল তনচংগ্যা, সাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা উজ্জ্বলা রাণী তনচংগ্যা।​এ সময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই ব্লাড ব্যাংকের সভাপতি সুগত তনচংগ্যা, সাধারণ সম্পাদক টিপু তনচংগ্যা, সহ-কোষাধ্যক্ষ সোহেল তনচংগ্যা, সদস্য অপু তনচংগ্যা, লেডি বাইকার ও স্কুটি প্রশিক্ষক জেমিয়া ফারজানা নিতু।

এছাড়া বাংলাদেশ তনচংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (কাপ্তাই অঞ্চল), কাপ্তাই ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ এই মহতী কাজের সাক্ষী হন।​নতুন ঘরে আশ্রয় পাওয়ার পর চন্দ্রলাল-ফুলবী দম্পতির চোখে ছিল আনন্দাশ্রু। তারা বলেন, “আমরা ভাবতেও পারিনি আমাদের জীবনে এমন একটি দিন আসবে। আকাশ ভেঙে পড়ার মতো অবস্থায় ছিলাম, এখন এই ঘরটি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।”মানুষের জন্য মানুষের এই ভালোবাসা ও সহযোগিতার নজির এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে। দুর্যোগপূর্ণ এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাকিবুল ইসলাম ও তার অকুতোভয় স্বেচ্ছাসেবকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথে উপসাগরীয় আরব দেশগুলো!
  • আলিয়া-শারভারির ‘আলফা’র ৩৫ হাজার টিকিট বিক্রি বক্স অফিসে
  • ইরানের স্পিকার ড. কালিবফের সাথে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক
  • সংগীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ: মার্কিন রাষ্ট্রদূত
  • বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথেই এগোচ্ছে আর্জেন্টিনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম