Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৩ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে য়ংরাও ম্রো নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে একই ইউপির বিভিন্ন এলাকায় একই উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকালে ইয়াংরিং মাংক্রাত পাড়ার প্রেন্নই শিক্ষালয়ের (হোস্টেল)
ব্যবস্থাপনা পরিচালক উথোয়াইংগ্য মার্মা বিষয়টি নিশ্চিত করেন।

মৃত য়ংরাও ম্রো (৭) কুরুক পাতা ইউপির ইয়াংরিং মাংক্রাত পাড়া প্রেন্নই অনাথ আশ্রমের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলেন।

উথোয়াইংগ্য মার্মা, বলেন কয়েক সপ্তাহ আগে হোস্টেলের দুই এক জন ছাত্র-ছাত্রীর শরীরে ঘামাচি আকারের লাল লাল চিহ্ন দেখা দেয়।সাথে প্রচন্ড জ্বর।ক্রমে এই উপসর্গে হোস্টেলের ৭০-৮০ জন ছাত্র-ছাত্রী আক্রান্ত হয়। এর ফলে অধিকাংশ ছাত্র-ছাত্রীদের নিজ পরিবারের কাছে পাঠানো হয়েছিল এবং বেশ কয়েকজনকে আলীকদম ও লামা হাসপাতালে ভর্তী করানো হয়েছে।

এরমধ্যে নিজ বাড়িতে পাঠানো ছাত্র-ছাত্রীদের মধ্যে গতকাল রাতে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া য়ংরাও ম্রো (৭) নামে আরও এক শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়। এছাড়া একই ইউপির ফাতরা পাড়া এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অপর এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, গতকাল রাতে ৯নং ওয়ার্ডে সিন্ধু মুখের পাশে য়ংএ পাড়ায় হামের উপসর্গ নিয়ে ও ফাতরা পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ইংয়ং ম্রোয়ের ১ বছরের নাতিসহ দুই শিশুর মৃত্যু হয়েছে বলে বলে জানান তিনি।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো.হাসান বলেন, হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুর খবর শুনেছেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১৮ জন রোগী ভর্তী রয়েছে।

চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে ৮৫ জন রোগী ভর্তী হয়েছিলেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজনকে রেফার করা হয়েছিল। এছাড়া কুরুকপাতা বাজার এলাকার অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প থেকে গত ৩ দিনে ১৪ জন হামের উপসর্গে আক্রান্ত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে কুরুক পাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ডে রিংলত পাড়া এলাকায় জং রুং ম্রো (৩ মাস), খতং ম্রো (৭ মাস) ও চাংমুম ম্রো (৮)নামে তিন শিশু এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

Tags: বান্দরবানশিশুর মৃত্যুহামের উপসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
  • ডিএসবিজে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রবিন ডেন্টালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ভারতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই
  • বাংলাদেশে বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ কী?
  • বাউফলে পাওনা টাকা চাওয়ায় নারী নির্যাতনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম