Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন দিনে সাড়ে ৩৯ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

Saimum SajidbySaimum Sajid
১:১৪ pm ০৮, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্খিদের থেকে মাত্র তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন। বুধবার রাতে তিনি এ তথ্য তার ফেসবুক পেজে জানিয়েছেন।

ভোটার সংখ্যা অনুযায়ী এই আসনের তার নির্বাচনি ব্যয়সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। দেশ ও বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান যদি অনুদান পরীক্ষা করতে চায়, তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদ মারফত ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা, ব্যাংক হিসাবে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা পেয়েছেন। সব মিলিয়ে মোট অনুদান পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা। সব মিলিয়ে মোট অনুদান দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকায়।

তিনি আরও বলেন, তার নির্বাচনি আসন মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে নির্বাচনি খরচের সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। অতিরিক্ত অনুদান সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

 

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনব্যারিস্টার ফুয়াদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম