Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোটি টাকার প্রতারণা মামলায় নাম জড়ালেন আথিয়া শেঠি

Taslima TanishabyTaslima Tanisha
১:৩৭ pm ০৬, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। যদিও তিনি সরাসরি অভিযুক্ত নন, তবে তার নাম ব্যবহার করে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, সংস্থার মালিক যশ নাগরকোটি এবং অশায় শাস্ত্রী।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ঋষভ সুরেকা আথিয়ার স্বাক্ষর জাল করে এবং অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়া ই-মেইল আইডি তৈরি করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আথিয়ার সহকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য প্রাথমিক আলোচনা ৪০ লাখ রুপিতে হলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

তবুও ঋষভ ব্র্যান্ডটিকে আশ্বস্ত করেন যে আথিয়া তাদের বিজ্ঞাপনে কাজ করবেন। এরপর তিনি জাল স্বাক্ষর ব্যবহার করে চুক্তি সম্পন্ন করেন এবং আথিয়া ও তার স্বামী কেএল রাহুলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন।

পুলিশ জানায়, ঋষভ ২০২৩ সালে সংশ্লিষ্ট সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই নানা অনিয়মের অভিযোগের মুখে পড়েছেন। যোগদানের পরপরই মায়ের চিকিৎসার খরচ দেখিয়ে তিনি ১৫ লাখ রুপি ঋণ নেন। এছাড়া অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বিজ্ঞাপনের কাজ করানোর নাম করে ৬২ লাখ রুপি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে।

বর্তমানে পুলিশি হেফাজতে থাকা তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলমান। এই ঘটনায় আথিয়া শেঠির নাম জড়ানোর কারণে তিনি আবারও আলোচনায় চলে এসেছেন।

Tags: আথিয়া শেঠিকোটি টাকাপ্রতারণা মামলাসুনীল শেঠির কন্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম
  • সর্বনাশা সুপারি! মুখে ক্যান্সার থেকে লিভারের ক্ষতি—জানুন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি
  • সিলেটে ভয়ঙ্কর অ’পহ’রণ! মুক্তিপণ চক্রের ভয়’ঙ্কর ঘটনা
  • গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম