Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে

Bangla FMbyBangla FM
১১:৩৬ am ১৪, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুষ্টিবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী জান্নাতীন নাইম জীবন বলেন, “পবিপ্রবি প্রশাসন যদি আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ বিষদাঁত ভেঙে দেবে।” ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজ শেষে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের হাসান আল বান্নাহ ও সোহেল রানা জনি এবং পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন।

এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের ছয় মাস পার হলেও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না। একই সঙ্গে আমরা পবিপ্রবি প্রশাসনকে সতর্ক করছি। তারা যদি ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ এর কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।”

এছাড়া পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন আরও বলেন, “ছাত্রলীগের মতো তাদের মূল সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • ট্রাম্পের প্রতিরক্ষা সূচনা
  • লুটপাটকারীদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির 
  • আমৃত্যু আপনাদের জন্য কাজ করে যাবো: শামা ওবায়েদ
  • ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম