Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাট সীমান্তে দেশীয় অস্ত্র সহ যুবক আটক

Taslima TanishabyTaslima Tanisha
৭:০৪ pm ২৭, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি

শনিবার ভোরে পাটগ্রাম উপজেলায় ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ আতিক হাসানকে (২৫) আটক করে। আটককৃত আতিক পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি ও পাটগ্রাম উপজেলার সীমান্তপাড়া নামক এলাকার বজলার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তি হলেন, মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন।

পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলমগীর খোরশেদ জানান, বিজিবির হাতে আটক সাবেক শিবির নেতা আতিক হাসানের সঙ্গে গত ৪বছর থেকে সংগঠনের কোন সম্পর্ক নেই। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে ২০২১ সালে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিজিবি আতিক হাসান কে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে আগামীকাল (রবিবার) তাকে কোর্টে পেশ করা হবে।

 

Tags: দেশীয় অস্ত্রবিজিবিযুবক আটকলালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বন্যা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা
  • পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ
  • সিরাজদিখানের রাজানগরে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম