Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাতিলের দাবিতে ডিমলায় এলাকাবাসির মশালমিছিল

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৩৮ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

আব্দুর রহিম রিয়াদ, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাতিলের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে মশালমিছিল করেছে এলাকাবাসি।দীর্ঘ বছর থেকে এই নদী খনন নিয়ে পাউবোর লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে,হয়েছে একাধিক মামলাও।সরকারের পক্ষ থেকে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা না হলে যে কোনো মুহুর্তে বড় রকমের সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই।

গত শুক্রবার রাতে উপজেলার কুটিরডাঙ্গা গ্রামে হাজার-হাজার নারী-পুরুষ ও শিশু মশাল হাতে মিছিল করেন।এলাকাবাসির অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন হলে হাজার হাজার পরিবার আবাদি জমি এ ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসবে।এসব জমিতে আবাদ হয় ধান, ভুট্টা আলু, মরিচ, পিঁয়াজসহ বছরে তিন ধরণের অধিক ফসল। মশাল মিছিল শেষে বক্তব্য দেন, জাহিদুল ইসলাম জাদু,আব্দুল আলিম,হেকিম শামিম।এ সময় তারা অভিযোগ করে বলেন,পানি উন্নয়ন বোর্ডে বুড়ি তিস্তা ব্যারেজ এলাকার প্রায় এক হাজার ২ শত ১৭ একর জমি ভুয়া কাগজপত্রের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের নামে অধিগ্রহণ করেছে।

বুড়ি তিস্তা নদী খনন হলে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ও ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গাসহ পাঁচ গ্রামের কয়েক হাজার পরিবারকে বসতভিটা, ফসলের জমি ও জীবিকাসহ সব হারিয়ে পথে বসতে হবে।২০০৯ সাল থেকে এই নদী নিয়ে আন্দোলন চলছে।২০১৮ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত ৭৫০ জন কৃষকের নামে ১১ টা মিথ্যা মামলা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধেও নীলফামারী আদালতে সিভিল মামলা দায়ের করা হয়েছে।জমির কাগজপত্র মোতাবেক মূল মালিক আমরা হওয়া সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড এই জমিতে খনন প্রকল্প করার সিদ্ধান্ত নেয়।জীবন বাঁচানোর জন্যই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করছি।এই মশাল মিছিলের মাধ্যমে আমরা সরকার কে স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা কোনভাবেই বুড়ি তিস্তা নদী খনন চাই না। অবিলম্বে এই জনবিরোধী রাক্ষুসে প্রকল্প বাতিল করে আমাদের জীবন ও বসতভিটাসহ তিনের অধিক ফসলি জমি রক্ষা করতে হবে।

এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, বুড়ি তিস্তা খননের জন্য ২০২১ সালের মে মাসে ৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২২ সালের অক্টোবর মাসে ৫ জন ঠিকাদার নিয়োগ করা হয়। তিনি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ১ হাজার ২ শত১৭ একর জমির মধ্যে বুড়ি তিস্তার মূল জলধারার ৬৬৭ একর জমি খননের প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবান আলীকদমে এক ইটভাটাকে জরিমানা
  • মহেশ্বরপাশা খাদ্য গুদামে অগ্নিকাণ্ড
  • গরিব অসহায় এক নারীকে মাথায় গুজার ঠাই করে দিল বাংলাদেশ সেনাবাহিনী
  • ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার
  • ফরিদপুরে স্কুলছাত্রকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম