Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

Nuri JahanbyNuri Jahan
৪:৩৪ pm ০৪, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

লালম‌নিরহাট প্রতি‌নি‌ধি:

সীমান্ত এলাকায় সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপি’র বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে অনন্তপুর বিওপি-সংশ্লিষ্ট রামখানা ক্লিনিক মোড় এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিজিবির নিয়মিত টহলের সময় ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৬৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত শাড়িগুলোর মোট সিজার মূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

Tags: ১৫ বিজিবিঅনন্তপুর বিওপিকুড়িগ্রাম সীমান্তচোরাচালান প্রতিরোধফুলবাড়ীবিজিবি অভিযানভারতীয় শাড়িলালমনিরহাট ব্যাটালিয়নসীমান্ত টহলসীমান্তে শাড়ি জব্দ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম