Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে ভারতীয় মদসহ চোরাচালানী মাল জব্দ আটক-১

Nuri JahanbyNuri Jahan
৬:৫৭ pm ০৩, ডিসেম্বর ২০২৫
in অপরাধ
A A
0
লাল মোঃ শাহজাহান কিবরিয়া,
শেরপুর ঝিনাইগাতী নালিতাবাড়ী ও ময়মনসিংহের সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী, কমলা এবং মোঃ সাদ্দাম হোসেন নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় চোরাকারবারীরা কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে।
এসময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতসহ অন্যান্য পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।
বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। অন্যদিকে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল ১ ডিসেম্বর পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করেছে।
বিজিবির হিসাব অনুযায়ী, দুই জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪শ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ–শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের টহল দল দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags: ঝিনাইগাতীনালিতাবাড়ীবর্ডার গার্ড বাংলাদেশবিজিবিশেরপুরসীমান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম