Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে তিন নদীতে বালু উত্তোলনের হিড়িক

Tanazzina TaniabyTanazzina Tania
১:২০ pm ২৮, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় দীর্ঘদিন থেকে কৈকুড়ী ইউনিয়নের ঘাঘট, ছাওলা ইউনিয়নের তিস্তা ও বুড়াল নদীর বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলনের হিড়িক। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে ড্রেজার ও ট্রাকের দৌরাত্ম্য। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক তবুও থেমে নেই অবৈধ এ কর্মকাণ্ড। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদীর চর ও পাড় কেটে বালু তুলছে। একাধিকবার অভিযোগ করেও স্থায়ী উদ্যোগ না থাকায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

“উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য”

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন,“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আমরা কোনোভাবেই অনুমোদন দিই না। অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করা হয়। নতুন করে যদি কোথাও এমন কার্যক্রম চলছে অবশ্যই তা যাচাই করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসন সব সময় সক্রিয়।

“ওসির বক্তব্য”
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান“নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এলাকায় আমাদের বাড়তি টহল রয়েছে। কারও বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে আমরা আইনি ব্যবস্থা নেব।”
তিনি স্থানীয়দেরও অবৈধ কর্মকাণ্ডের তথ্য দেওয়ার আহ্বান জানান।

“স্থানীয় বাসিন্দার বক্তব্য”

স্থানীয় মাষ্টার পাড়া এলাকার মো. আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন,“বালু তোলার কারণে আমাদের জমির পাড় ভেঙে যাচ্ছে। রাস্তা নষ্ট হচ্ছে ট্রাকের চাপে। আমি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এখনো কোনো ব্যবস্থা হচ্ছে না।

“সচেতন মহলের দাবি”

সচেতন মহলের মতে, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। না হলে নদী, পরিবেশ ও জনজীবন ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন গোলরক্ষক আন্দ্রাদা
  • ঢাকা কলেজ আবাসিক এলাকায় বাড়ছে বহিরাগতদের চাপ
  • লালম‌নিরহা‌টে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড
  • বাগেরহাটে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • মান-অভিমান ভুলে প্রাক্তনের সাথে হানিয়া আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম