Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালম‌নিরহা‌টে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৯ pm ৩০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

লালম‌নিরহাট প্রতি‌নিধি:

আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির‌কে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২৯ এপ্রিল) লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬মে একটি পিকাপ ভ্যান বোঝাই ভুট্টা নিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপটি তল্লাশি চা‌লি‌য়ে বিশেষ কায়দায় রাখা ৩৪৪টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার করে এবং পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং সেকেন্দার আলী (৪৫) নামে তার এক সহযোগীকে আটক করে।

এ ঘটনায় সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আদাল‌তের মাধ‌্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, মাদ‌কের বিরু‌দ্ধে বর্তমান সরকার ক‌ঠোর অবস্থানে। বুধবার বিকালেই আসামী‌কে কারাগারে পাঠানো হয়েছে।

Tags: ইউপিকারাদণ্ডলালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী
  • পঞ্চগড়ে করতোয়া সেতুর ওপর চলন্ত মাইক্রোবাসে আগুন
  • কাপ্তাইয়ে প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগরপাড়া
  • বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
  • হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম