Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে জাল দলিল কারী পুলিশের হাতে গ্রেফতার 

Bangla FMbyBangla FM
১০:৩৩ am ১১, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশারঃ

ময়মনসিংহ জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। ডিবি পুলিশের অভিযানে জাল দলিল সৃজন চক্রের ১ সদস্য গ্রেফতার; বিভিন্ন ধরনের সীল, ষ্ট্যাম্প,জাল দলিল ও খসড়া কাগজ উদ্ধার করা হয়।ময়মনসিংহ পুলিশ সুপারের কনফারেন্স রুমে সোমবার  বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন উর রহমান সাংবাদিকদের জানান গত ৯ ফেব্রুয়ারী জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কোতোয়ালী থানাধীন চর ইশ্বরদিয়া সাকিনে আলমগীর এর বাড়ীতে দীর্ঘদিন যাবৎ ভূমি সংশ্লিষ্ট জাল দলিল ও নাম খারিজের দলিলাদি সৃজন করে থাকে।

উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি আভিযানিক দল ঘটনাস্থল হতে উক্ত চক্রের মূলহোতা আলমগীর হোসেন (৩১)-কে হাতেনাতে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ও চক্রের অন্যান্য সদস্যরা নতুন দলিল সৃজনসহ দলিলের ভেতরে নতুন করে খতিয়ান,দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে এসব জমিতে যে জমির মালিক নন তাকে জমির মালিক বানিয়ে দিত মর্মে স্বীকার করে।এছাড়াও, নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করাসহ যে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে তাদের সেই জমিতে অংশীদার বানিয়ে দিত এবং তারা জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করাসহ জমির পরিমান কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে তাদের জমির অংশীদারী করে দিত।জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানকালে চক্রটির আরো অন্ততঃ ৪ জন সক্রিয় সদস্যের সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

এদেরকে গ্রেফতারের প্রচেষ্টা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।গ্রেফতারকৃতের পূর্ণ নাম ঠিকানা হচ্ছে-আলমগীর হোসেন (৩১), পিতা-আবুল মুনছুর, মাতা-হাজেরা খাতুন,সাং-চর ইশ্বরদিয়া,থানা-কোতোয়ালী,ময়মনসিংহ।

জব্দকৃত আলামত সমূহঃসৃজন কৃত জাল দলিল ০৮ টি।বিভিন্ন জেলা,উপজলো ও ইউনিয়নের ভূমি সংশ্লষ্টি অফিসের ২০ ধরনের কর্মকর্তাদের ৬২ টি সীলসহ বিভিন্ন ধরনের খোলা রাবার সীল ৩৬টি,খোলা রাবার সীলের প্লাষ্টিকহোল্ডার ১৪টি এবং ৩টি প্যাড। ২ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প- ১১০ পাতা।২.৫০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-১৩ পাতা। ৪ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ৫ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০৮ পাতা। ৭ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ৮ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ৯ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ১০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-৩৬ পাতা।২০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০৩ পাতা।৪০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা।৫০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ১০০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-০২ পাতা।জাল দলিল সৃজনের কাজে ব্যবহৃত খসড়া কাগজ ১৫০ পাতা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম