Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩৫ বছর পর চাকসু নির্বাচনে শিবিরের ২৬টির মধ্যে ২৪ পদে ভূমিধস বিজয়

Tanazzina TaniabyTanazzina Tania
৭:৫৪ am ১৬, অক্টোবর ২০২৫
in Top Lead News, ক্যাম্পাস
A A
0

৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে শিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক)সহ ২৬টি পদের মধ্যে ২৪টিতে জয়ী হয়েছে এই প্যানেলের প্রার্থীরা। বাকি দুই পদের মধ্যে একটি জিতেছে ছাত্রদল-সমর্থিত প্রার্থী এবং অপরটি স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে অনানুষ্ঠানিকভাবে ১৪টি হল ও একটি হোস্টেলের ফল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

ঘোষিত ফল অনুযায়ী,

ভিপি পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট, এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট। এছাড়া সহ-খেলাধুলা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি বিজয়ী হয়েছেন।

বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভোট গণনা শুরু হয় সমাজবিজ্ঞান, ব্যবসা প্রশাসন, নতুন কলা (শহীদ হৃদয় তরুয়া ভবন), প্রকৌশল ও বিজ্ঞান অনুষদ ভবনে একযোগে।

চাকসুতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ২৭ হাজার ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। মোট ২৬ পদে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, পাশাপাশি ১৪টি হল ও ১টি হোস্টেলে ৪৯৩ জন প্রার্থী অংশ নেন।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চাকসু নির্বাচনছাত্র শিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা নীলফামারীতে : তারেক রহমান।
  • ঝালকাঠি ১ আসেন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থীরা
  • নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে এসে বিএনপি প্রার্থীকে সমর্থন ঘোষণা
  • সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ
  • ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম