মোঃ শফিকুল ইসলাম ,নিয়ামতপুর :
সামনে জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ আসনে নিয়ামতপুর, সাপাহার, পোরশা উপজেলার মনোনয়ন প্রত্যাশী জনাব নুরুল ইসলাম এর ব্যবস্থাপনায় ছাতড়া ঐতিহ্যবাহী বিলে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর ,শনিবার বিকাল পাঁচটায় এই নৌকা বাইচ খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুদ্দিন আহমেদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হীরা আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, তিনার বক্তব্যে বলেন আমাদের এই ছাতড়া ঐতিহ্যবাহী বিলে আগে প্রতিবছর নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হতো, আমরা ছোটবেলায় দেখেছি ,এই খেলাটি। যথাযোগ্য মর্যদায় এলাকার মানুষ আয়োজন করতেন কাল ক্রমে খেলাটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে।
আমি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার জনগণের মধ্যে আনন্দ দেওয়ার জন্য এই খেলার আয়োজন করেছি। নৌকা বাইচ খেলাটি সকল মানুষের কাছে একটি প্রিয় খেলা যার জন্য স্বল্প সময়ের মধ্যে প্রচারণা ছাড়াই হাজার হাজার দর্শক নৌকা বাইচ খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন ।
এ খেলা কে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা থেকে প্রচুর পরিমাণ দর্শনার্থীরা ভীড় জমান। দর্শনার্থীরা বলেন এ ধরনের খেলা মাঝেমধ্যে হওয়া দরকার। খেলা গুলো কালক্রমে বন্ধ হয়ে যাচ্ছে । নৌকা বাইচ খেলায় পুরুষ দর্শনার্থীর পাশাপাশি প্রচুর পরিমাণে মহিলা দর্শনার্থী খেলা দেখার জন্য এসেছিলেন। নৌকা বাইচ খেলায় পাঁচটি দল নৌকা বাইচ খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, এদের মধ্যে ১ম ও ২য় প্রতিযোগীদের কে পুরস্কার তুলে দেয়া হয়, আর যারা পরাজিত হয়েছে তাদেরকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত মারুফ খান,রকি আহমেদ, সাইদুর রহমান, তরিকুল ইসলামসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

