Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে ভিপি জিতু, জিএস শিবিরের মাজহারুল

Bangla FMbyBangla FM
৭:২৯ pm ১৩, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, ক্যাম্পাস
A A
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর গণনা শেষ হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের কারণে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি দুইটি স্বতন্ত্র প্যানেলও অংশ নেয়। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকেই ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। একই প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. শাকিল আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা।

নির্বাচিত পূর্ণাঙ্গ প্যানেল

১/ ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)
২/ জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)
৩/ এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)
৪/ এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)

৫/ শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
৬/ পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
৭/ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
৮/ সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)
৯/  সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
১০/নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)
১১/ ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
১২/ সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
১৩/ সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
১৪/ তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
১৫/ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
১৬/ সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)
১৭/ সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
১৮/ স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)
১৯/ পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

 কার্যকরী সদস্য—
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

Tags: ছাত্র নির্বাচন ২০২৫
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরিব অসহায় এক নারীকে মাথায় গুজার ঠাই করে দিল বাংলাদেশ সেনাবাহিনী
  • ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার
  • ফরিদপুরে স্কুলছাত্রকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ
  • ফুলবাড়ীগেট ব্যবসায়ী আবুল খায়ের এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • গোপালপুরে অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম