Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে সাবেক সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

Bangla FMbyBangla FM
২:৪৫ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি-

 ‘শেখ হাসিনাতেই আস্থা’ আওয়ামীলীগের পোস্টার বিতরণকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুর থানায় সাবেক সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন , সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুলসহ ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ১০/১২ জনকে একই মামলায় আসামী দেখান হয়েছে। গত সোমবার সদরপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় আরও যাদের নাম এসেছে তারা হলেন প্রিন্স চৌধুরী পিতা আঃ রাজ্জাক চৌধুরী, হবি বেপারী, লোকমান শেখ।     

এসআই (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদ বলেন, গত ২ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে শেখ হাসিনাতেই আস্থা শিরনামে আওয়ামীলীগের পোস্টার বিতরণ কালে প্রিন্স চৌধুরী নামে জনৈক ব্যক্তিকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে পুলিশে সোপর্দ করে। এই মামলায় অন্যান্য আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

স্থানীয় ভাষ্যমতে, উপজেলার দক্ষিণ চরবিষ্ণুপুরের বাসিন্দা আটককৃত প্রিন্স চৌধুরী গত ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির মনোনয়নে ‘পাটের আঁশ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন। এখন কী করে একই ব্যক্তি আওয়ামীলীগের পোস্টার বিতরণ করে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। 

এ বিষয়ে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মোতালেব হোসেন (খোকন) বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। তারপর থেকেই আসামীগণ বিভিন্নভাবে রাষ্ট্রদ্রোহী করে আসছেন। অভিযুক্ত প্রিন্স চৌধুরীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম