Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুধকুমার নদীর পানি বিপদসীমার কাছাকাছি, সতর্ক থাকার আহ্বান

Bangla FMbyBangla FM
৫:০২ pm ১৩, অগাস্ট ২০২৫
in বাংলাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo:  ;confidence:  ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৯টার পর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ পরিমাপ অনুযায়ী, নদীর পানি লেভেল দাঁড়িয়েছে ২৯.৫৬ মিটার, যা বিপদসীমা ২৯.৬০ মিটারের চেয়ে মাত্র ৪ সেন্টিমিটার নিচে।

পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পানির প্রবাহ কিছুটা বেড়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামীতে ভারী বর্ষণ বা পাহাড়ি ঢল নামলে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেতে পারে।

স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, ফরিদুল ইসলাম ও সফিকুল ইসলাম জানান, পানি আরও বাড়লে নিম্নাঞ্চলের ফসলি জমি ও গ্রামীণ সড়ক প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চর নলেয়া, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর, পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া ও সিট পাইকেরছড়া, এবং আন্ধারীঝার ইউনিয়নের চর বারইটাড়ি এলাকার কিছু নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার জানান, যে হারে দুধকুমার নদের পানি বাড়ছে তাতে রাতেই কিছু এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।যা তাদের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলবে। ‎

কুড়িগ্রাম পাউবোর উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২/৩ দিন পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

Tags: দুধকুমার নদীর পানি বিপদসীমার কাছাকাছিসতর্ক থাকার আহ্বান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরেছে
  • দিনাজপুরে কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন
  • শ্রীমঙ্গল লাংলিয়া পুঞ্জিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • শ্রীমঙ্গলে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি
  • বাউফল প্রাণিসম্পদ হাসপাতালে সেবার নামে হয়রানির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম