Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ

news room1bynews room1
৪:০৩ pm ০২, জুলাই ২০২৫
in খেলাধুলা
A A
0

নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ নারী ফুটবল দল আরেকটি বড় সাফল্যের দ্বারপ্রান্তে। ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করে মূল পর্বে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে টাইগ্রেসরা। দলের দুই গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা।

মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ফিফা র‌্যাংকিয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। ম্যাচের ১৯তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের উপর ফাউলের পর পাওয়া ফ্রি কিক থেকে দ্বিতীয়বার বল পেয়ে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ঋতুপর্ণা।

২৪ মিনিটে আবারও সুযোগ তৈরি করেছিলেন ঋতুপর্ণা। বাঁ-প্রান্ত থেকে তার ক্রসে শামসুন্নাহার জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধে গোল শোধের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে মিয়ানমার, তবে বাংলাদেশের রক্ষণদেয়াল ভাঙতে পারেনি।

বিরতির পরও মিয়ানমার আক্রমণের ধার অব্যাহত রাখলেও বাংলাদেশের ডিফেন্স তাদের গোলবঞ্চিত রাখে। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল কেটে নিয়ে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে গোল করে ব্যবধান কমান মিয়ানমারের উইন উইন। তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লাল-সবুজের মেয়েরা।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে।

Tags: ঋতুপর্ণা চাকমানারী এশিয়ান কাপ ফুটবলবাংলাদেশবিজয়মিয়ানমার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিরোধীদলীয় নেতাকে থামালেন স্পিকার
  • নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি আইআরজিসির
  • আফগানিস্তানের পালটা হামলায় ১৪ পাকিস্তানি সেনা নিহত
  • কালাইয়ে ছেলের হাতে বাবা খুন, মা ও মেয়ে আহত
  • চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে পায়ুপথে স্বর্ণ পাচারকালে যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম