Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়”—ছেলের জন্মসনদে ধর্ম লিখলেন না অভিনেতা বিক্রান্ত ম্যাসি

news room1bynews room1
১০:২৬ am ০২, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

‘টুয়েলফ্‌থ ফেল’-এর মনোজ শর্মা চরিত্রে মন কাড়া অভিনয়ের পর অভিনেতা বিক্রান্ত ম্যাসি বলিউডে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। বাস্তব জীবনের আইপিএস অফিসার মনোজ শর্মার জীবনের সংগ্রাম উঠে এসেছিল এই ছবিতে, যা বিক্রান্তের নিজের জীবনেও অনেকটাই প্রতিধ্বনি তোলে। কারণ বিক্রান্ত নিজেও বেড়ে উঠেছেন এক সাধারণ, ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় পরিবারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার সদ্য এক বছর পূর্ণ হওয়া ছেলে বেদান্ত-এর জন্ম সনদে ধর্মের ঘর ফাঁকা রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। বিক্রান্ত বলেন,“ধর্মটা যার যার ব্যক্তিগত বিষয়। সরকারের কোথাও বলা নেই যে সন্তান জন্মের সনদে ধর্ম লিখতেই হবে, তাই আমরা সেটা করিনি।”

বাবা খ্রিস্টান, যিনি নিষ্ঠার সঙ্গে ধর্মীয় রীতি পালন করেন। মা শিখ ধর্মে বিশ্বাসী।  আর ভাই মুসলিম, যিনি মাত্র ১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মইন। আর বিক্রান্ত নিজে হিন্দু ধর্মে আস্থা রাখেন।

এই মিশ্র ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর মানসিকতায় গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন,“আমি গির্জা, মসজিদ, মন্দির—সব জায়গায় গিয়েছি। সব জায়গাতেই আমি শান্তি খুঁজে পাই।”

ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই বিক্রান্ত চান, তার সন্তান ধর্মের নামে বিভাজনের পথে না হেঁটে মানুষের মধ্যে সংহতি খুঁজে পাক।

“আমি খুব কষ্ট পাব যদি কখনও দেখি আমার সন্তান ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ফারাক করছে। ওকে শেখাতে চাই যে ধর্ম মানুষের তৈরি, আর মানুষই সবচেয়ে বড়।”

বিক্রান্তের স্ত্রী শিভানী মথুর হিন্দু ধর্মে বিশ্বাসী। তাঁদের বিয়ে হয়েছে হিন্দু রীতি অনুযায়ী। কিন্তু সন্তানকে কোনো নির্দিষ্ট ধর্মে আবদ্ধ না রেখে, বিক্রান্ত ও শিভানী তাকে বড় করতে চান এক মানবিক ও মুক্ত চিন্তার পরিবেশে।

Tags: টুয়েলফ্‌থ ফেলতারকাবলিউডর্ধম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া বিএনপির পৌর কমিটি স্থগিত
  • গাজায় আবারও ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস মসজিদ, আশ্রয়শিবির
  • শিল্পে গ্যাস সংকট কাটাতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • শিক্ষা সংস্কার কমিটি নিয়ে মোদিকে প্রিয়াঙ্কার কটাক্ষ
  • ঠোঁটের রঙে আত্মপ্রকাশ, আজ বিশ্ব লিপস্টিক দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম