Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে চাইলে হামলার পরিকল্পনা বাদ দিতে হবে: ইরান

Bangla FMbyBangla FM
১০:১৮ am ৩০, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা আবারও শুরু করতে চায়, তবে তাদের ইরানের ওপর নতুন করে হামলার চিন্তা বাদ দিতে হবে— এমন সতর্ক বার্তা দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি। 

সোমবার (৩০ জুন) বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তাখত-রাভানছি জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছে।

 তবে আলোচনার সময়ে নতুন করে হামলার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিষ্কার করেনি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “যদি কেউ বলে যে, সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে, আর তাতে একমত না হলে তোমার ওপর বোমা ফেলব— তবে সেটা জঙ্গলের আইন ছাড়া আর কিছু নয়।”

গত ১৩ জুন ইসরায়েলের ইরানে সামরিক অভিযান শুরু হয়। এর দুই দিন পর ওমানের মাস্কটে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা থাকলেও, যুক্তরাষ্ট্র পরে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়।

 ওই হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলে।

তবে এসব হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে দ্বিধা রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়েছে, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন, ক্ষতি বড় হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং ইরান কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে।

তাখত-রাভানছি বলেন, “আমাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। কোনো বোমা বানানোর চেষ্টা আমরা করছি না। যারা সমালোচনা করছে, বরং তাদের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলা।”

তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা জানিয়েছে, দেশটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিতে চায় না, বরং কূটনৈতিক সমাধান খুঁজছে। তবে তিনি সতর্ক করেন, আলোচনা চলাকালে হামলা হলে তার কঠোর জবাব দেয়া হবে।

তাখত-রাভানছি বলেন, “আমরা যুদ্ধ চাই না। আমরা চাই আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আগের মতো বিস্মিত হওয়া যাবে না।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম