Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’

Bangla FMbyBangla FM
৩:৩৩ pm ২৮, জুন ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

চলছে বর্ষা মৌসুম। তবে, এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো লক্ষণ নেই। কাঙ্খিত বৃষ্টির অভাবে অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। 

এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’। শুক্রবার (২৭ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।

পোস্টে বিডব্লিউওটি জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।

দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বৃষ্টিবলয়টি বেশ সক্রিয় থাকবে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগেও; আর মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে।

এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারিভাবে সক্রিয় থাকবে এটি।

এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। 

পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে মাঝারি ঝড় বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুচাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

Tags: ‘নির্ঝর’বৃষ্টিবলয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম