Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যর্থতার তিন বছর পর, ‘সিতারে জমিন পার’ দিয়ে ঘুরে দাঁড়ালেন আমির খান

news room1bynews room1
৯:২১ pm ২১, জুন ২০২৫
in বিনোদন
A A
0
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:

বহুদিনের বিরতির পর পর্দায় ফিরলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’র চরম ব্যর্থতার পর অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন এই তারকা। তবে তিন বছর পর ২২ জুন (শনিবার) মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘সিতারে জমিন পার’—আর প্রথম দিনের আয়ই ইঙ্গিত দিচ্ছে, এই ফিরে আসা হয়তো দীর্ঘমেয়াদি হতে চলেছে।

ভারতের বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই ১১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এটি কেবলমাত্র দেশের আয়, আন্তর্জাতিক বাজারের হিসাব এখনো প্রকাশিত হয়নি। মুক্তির আগেই ছবিটি নিয়ে অনেক নেতিবাচক গুঞ্জন থাকলেও, আমির খান প্রমাণ করলেন যে তিনি এখনো দর্শকদের হৃদয়ে জায়গা ধরে রেখেছেন।

চলমান ধারা অনুযায়ী যখন শাহরুখ খান, সালমান খানরা একের পর এক অ্যাকশনধর্মী ছবি করে চলেছেন, তখন আমির খান একটু আলাদা পথে হাঁটছেন। ‘সিতারে জমিন পার’ এক মানবিক গল্প বলছে—বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন কিশোরকে নিয়ে, যাদের বাস্কেটবলের প্রশিক্ষক হিসেবে দেখা যায় আমিরকে।

চলচ্চিত্র সমালোচকরা ছবিটির গল্প, সংবেদনশীলতা এবং আমিরের অভিনয়কে প্রশংসায় ভাসিয়েছেন। অনেকে বলছেন, এই সিনেমা শুধু বিনোদন নয়, সমাজিক বার্তা দিতেও সফল।

‘সিতারে জমিন পার’ একটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর হিন্দি রিমেক। ঠিক যেমন ‘লাল সিং চাড্ডা’ ছিল হলিউডের ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক। তবে এবার দর্শকদের প্রতিক্রিয়া একেবারে ভিন্ন। কারণ ছবিটির নির্মাণ, আবেগ ও প্রাসঙ্গিকতা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন, যিনি তার সংবেদনশীল নির্মাণশৈলীর জন্য পরিচিত। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, যিনি দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন।

Tags: আমির খানতারে জমিন পারবলিউডশারুখ খানসিনেমা মুক্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম