Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
৫:০৯ pm ২০, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী জুনায়েদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সন্তোষ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ছাত্রাবাসটি সন্তোষ পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে উপাচার্য মহোদয়কে সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে কাগমারী পুলিশ ফাঁড়িতে জানানো হলে তারা এসে দরজা ভেঙে রুমের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠায়।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভোগার কারণে জুনায়েদ আত্মহত্যা করেছেন।

কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম জানান, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

জুনায়েদের রুম থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল:
“World is a fine place and worth fighting for!!”
এই বার্তাটি তার মনস্তাত্ত্বিক অবস্থার ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

এই অকাল মৃত্যুকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। জুনায়েদের সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

Tags: ঝুলন্ত মরদেহ উদ্ধারদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম