Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালের উজিরপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
১১:১৪ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ ঘর থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পাওয়া গেছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের একটি বাড়ি থেকে। তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

মৃত ব্যক্তির নাম আলেয়া বেগম (৬৩), তিনি ভিআইপি রোডের মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। ওসি আব্দুস সালাম জানান, বৃদ্ধার ছেলে ঢাকায় চাকরি করেন এবং দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই বাসায় থাকতেন।

স্থানীয়রা বাড়ির পাশ দিয়ে চলাচলের সময় দুগন্ধ পেয়ে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উকি দিলে ফ্লোরে বৃদ্ধার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, বৃদ্ধার গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল এবং মুখ একটি গামছা দিয়ে ঢাকা ছিল। লাশের পচন ধরে যাওয়ায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটেছে দুই থেকে তিন দিন আগে। মৃতদেহের কাপড় ছিল না বলে পুলিশ ধারণা করছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে।

ওসি আব্দুস সালাম বলেন, “হত্যাকারী ও হত্যার কারণ এখনও নিশ্চিত না হওয়ায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য পাওয়া যাবে।”

Tags: অর্ধগলিত লাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালম‌নিরহা‌টে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড
  • বাগেরহাটে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • মান-অভিমান ভুলে প্রাক্তনের সাথে হানিয়া আমির
  • বরগুনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
  • পটুয়াখালীতে বজ্রপাতে মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম