Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরগুনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১২ pm ৩০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নাজমুল আহসান বরগুনা

বরগুনার আমতলী ও কলাপাড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ও বিকালে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের কৃষক নুরজামাল (৫৪) বৃষ্টির মধ্যে মাঠে মাছ শিকার করতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় বিকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

অপরদিকে, পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক খালেক হাওলাদার (৫৫) মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন হাসান সুমন জানান, হাসপাতালে আনার আগেই খালেক হাওলাদারের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহত পরিবারের পাশে দাঁড়াতে আমরা তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেছি।

Tags: বজ্রপাতবরগুনামৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে করতোয়া সেতুর ওপর চলন্ত মাইক্রোবাসে আগুন
  • কাপ্তাইয়ে প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগরপাড়া
  • বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
  • হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি
  • কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন কৃষিতে উৎপাদন বিপ্লবের আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম