Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত বেড়ে ৫৬

Bangla FMbyBangla FM
৩:১৩ pm ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

আফ্রিকার দেশ সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানী খার্তুমের ওমদুরমান বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় আল নাও হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের ওই আধাসামরিক বাহিনীর আক্রমণে আহতদের হাসপাতালে আনা হচ্ছে।

এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমদুরমানে বাজারে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আধাসামরিক আরএসএফ বাহিনী পশ্চিম ওমদুরমান থেকে কামান হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হন।

আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো দেশটির রাজধানী থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানানোর একদিন পর এ গোলাবর্ষণের এ ঘটনা ঘটল।

দেশটির রাজধানীতে কয়েক মাস ধরে অচলাবস্থার পর সেনাবাহিনী চলতি বছর অভিযান শুরু করে। অভিযানের পর আধাসামরিক আরএসএফের কাছ থেকে খার্তুম সদরদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি পুনরুদ্ধার করেছে।

সেনাবাহিনীর অভিযানের পর আরএসএফকে তার অনেক শক্ত ঘাঁটি থেকে বিতাড়িত করা হয়েছে। এর ফলে ক্রমেই রাজধানীতে উদ্বেগ, উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে আধাসামরিক আরএসএফ বাহিনী নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। ওই বছর নৃশংস এক সংঘর্ষে ১০ হাজার মানুষ নিহত হন। সংঘর্ষে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Tags: সর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন
  • শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক
  • ​ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশাল মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক বিজিবি
  • পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম